টি. এস. এলিয়ট: শবদেহের সৎকার আবদুস সেলিম | ১২ জুন ২০১৮ ৪:৪৯ অপরাহ্ন মুল: টি. এস. এলিয়ট অনুবাদ: আবদুস সেলিম টমাস স্টার্ন এলিয়ট (১৮৮৮-১৯৬৫), আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ, তাঁর সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম দ্য ওয়েস্ট ল্যান্ড-এর অধিকাংশ কবিতা রচনা করেছিলেন ১৯২১ সালে যা মুদ্রিত হয়েছিল ১৯২২-এ। পাঁচ ভাগে বিভক্ত দীর্ঘ ধারাবাহিক কবিতাগুলো হল: The Burial of the Dead; A Game of Chess; The Fire Sermon; Death by Water; এবং What the Thunder Said. কবিতাগুলো রচনার পেছনে, এলিয়ট-এর নিজ স্বীকারোক্তি মতে, মার্কিন কবি এজরা পাউন্ড-এর প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছিলেন। যে দু’টি ক্ষেত্রে তিনি এলিয়টকে পরামর্শ দিয়েছিলেন সে দু’টি হলো: কবিতাগুলো থেকে দীর্ঘ অংশগুলো বাদ দিয়ে ঘণবিন্যাসে সাজানো, এবং ছন্দ-বিন্যাসকে ভেঙ্গে ফেলা। কবিতাগুলো তিনি এজরা পাউন্ডকেই উৎসর্গ করেছেন। ভিভিয়েন—এলিয়ট-এর স্ত্রী—তাঁর কাছ থেকেও তিনি অনেক পরামর্শ নিয়েছিলেন কবিতাগুলোর প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে। প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত য়ূরোপে আধুনিক সংস্কৃতির নামে যে অবক্ষয় নেমেছিল তারই প্রতিচ্ছবি এই কবিতাগুলো, যদিও এলিয়ট তাঁর কবিত...
Comments
Post a Comment